ফোকাস বেঙ্গল ডেস্কঃ আগামী ৪৫ দিনের জন্য পাকিস্তানের শাসক হলেন শাহিদ আব্বাসি। তিনি ছিলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী।পানামা পেপারসে বহু কোটি টাকা দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ গদিচ্যুত হওয়ার পর আব্বাসি এখন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী৷ অল্পদিনের জন্য হলেও দেশের প্রধানমন্ত্রীদের তালিকায় তাঁর নাম উঠে গেল চিরতরে৷
শাহিদ আব্বাসি বিশ্ব রাজনীতির তেমন পরিচিত মুখ নন৷ পাক জাতীয় আইনসভার রাওয়ালপিন্ডি থেকে নির্বাচিত পিএমএল(এন) সদস্য তিনি৷ গত নির্বাচনে জিতে নওয়াজ শরিফ মন্ত্রিসভার পেট্রোলিয়াম মন্ত্রী হন৷ ছবি - ফাইল

