Headlines
Loading...
কালনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দল গ্রেপ্তার।

কালনায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডাকাত দল গ্রেপ্তার।

পল্লব ঘোষ, কালনা: ডাকাতির উদ্দেশ্যে জমায়েত  হওয়া চারজনকে গ্রেপ্তার করলো কালনা থানার পুলিশ। ধৃতদের নাম প্রসেনজিৎ মণ্ডল,পলাশ দাস,শিশির কর্মকার,শান্ত সিং। প্রত্যেকের বাড়ি কালনা থানা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে কালনা এসটিকেকে রোডের নশিপুর গ্রামের কাছে কালনা থানার পুলিশ টহল দেওয়ার সময় কয়েকজন সন্দেহভাজন যুবককে এক জায়গায় জমায়েত  থাকতে দেখে।পুলিশ ভ্যান দেখে পালতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের অনুমান কোথাও ডাকাতির উদ্দেশ্যে ওরা জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে রড,দড়ি,ভোজালি ও আরো অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।পুলিশের তৎপরতায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই দুষ্কৃতীরা ধরা পড়েছে বলে জানান এলাকার বাসিন্দারা । 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});