Headlines
Loading...
কালনায় জঙ্গলে ফেলে যাওয়া শিশুর ঠাঁই হলো হোমে।

কালনায় জঙ্গলে ফেলে যাওয়া শিশুর ঠাঁই হলো হোমে।

পল্লব ঘোষ,কালনা : স্বাত্তিক চললো বর্ধমান চাইল্ড কেয়ারে।আজ কালনা মহকুমা হাসপাতালের পক্ষ থেকে তিন মাসের শিশুটিকে বর্ধমানের ওই সংস্থার হাতে তুলে দেওয়া হয়। 
ঘটনায় প্রকাশ, গত ৭ জুন ওই এক মাসের শিশুটিকে বুলবুলি তলার কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরে ওই শিশুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ শিশুটির চিকিৎসা ও দেখভালের জন্য হাসপাতালের হাতে তুলে দেয়। সেই থেকে আজ পর্যন্ত শিশুটি হাসপাতালেই ছিলো। আজ কালনা মহকুমা শাসক নিতিন সিংহানিয়ার  উপস্থিতিতে বাচ্চাটিকে হোম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।                                                                                                                                                   ছবি:-শুভদীপ চ্যাট্যার্জী                         
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});