Headlines
Loading...
বর্ধমানের খুশির খবরে খুশির হওয়া।

বর্ধমানের খুশির খবরে খুশির হওয়া।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় ফ্রি স্টাইলে ৩২ কেজি বিভাগে রূপো পেল বর্ধমানের মেয়ে খুশি ভুতুরিয়া। শনিবার কলকাতায় অনুষ্ঠিত রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় বর্ধমানের সেণ্ট জেভিয়ার্স স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী খুশি গতবারও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জেতে। খুশির বাবা রাজা ভুতুরিয়া জানান,তৃতীয় শ্রেণীর ছাত্রী থাকাকালীন খুশি ক্যারাটে শিখতে শুরু করে। গত ৪ বছর ধরে খুশি একের পর এক প্রতিযোগিতায় অংশ নিলেও গতবছর থেকেই সে রাজ্য প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরতে শুরু করেছে। গতবার ব্রোঞ্জ পদক পাবার পর এবারে ৩২ কেজি গ্রুপে তার এই রুপো জয়ে খুশী তার প্রশিক্ষক দেবাশীষ মণ্ডলও। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});