ফোকাস বেঙ্গল ডেস্কঃ বর্ধমানে কারুশ্রী বুটিকের উদ্যোগে প্রাকপুজো সাজ পোশাকের প্রদর্শনী ও বিক্রয় শুরু হলো। মঙ্গলবার ডি এন সরকার রোডের সেন্টজন্স আম্বুলেন্স এর কার্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই প্রদর্শনী ও বিক্রয় চলবে আগামী রবিবার পর্যন্ত।
কারুশ্রী বুটিকের পক্ষে পূবালী দত্ত জানিয়েছেন, মহিলাদের জন্য নতুন ডিজাইনের শাড়ী,চুড়িদার,কুর্তি সহ সাজগোজের নানান উপকরণ এই বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। এই প্রদর্শনীতে মঞ্জুরী,অলিভিয়া ও প্রশ্না বুটিক তাদের রকমারি সাজ পোশাকের ডালি নিয়ে হাজির হয়েছে।

