ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও হলদিয়া পুরসভার নির্বাচন রয়েছে আগামী ১৩ আগষ্ট। গতকাল ছিল মনোনয়নের শেষ দিন। আর আজ ছিল স্কুটনির দিন। স্কুটনির শেষে জানা যায়, পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সেখ সমীরুদ্দিন ও ১৫ নম্বর ওর্ডের প্রার্থী আনিসুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর দলিয় কর্মীরা উল্লাসে মেতে উঠেন।

