ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ চাষীদের বিনামূল্যে ধান বীজ দেবার ঘোষণা করা হল। শুক্রবার রায়না-২এর বড় বৈনান সহ বন্যা কবলিত প্রায় ১৫ কিমি এলাকা পরিদর্শনে গিয়ে একথা জানান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। তিনি জানান,পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত আমন ধান চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি দপ্তর তার তথ্য সংগ্রহ করছে। সেই তথ্য পাবার পর এবং সংশ্লিষ্ট চাষী আবেদন করলেই তাকে বিনামূল্যে আমন বীজ দেওয়া হবে।এদিন সভাধিপতি বন্যা কবলিত এলাকায় গিয়ে নিজেই একবুক জলে নেমে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন।
উল্লেখ্য রায়না-২ ব্লকে বৃহস্পতিবার থেকেই ১২টি ত্রাণ শিবির খোলা হয়েছিল। সভাধিপতি এদিন বিভিন্ন ত্রাণশিবির ঘুরে দেখেন। শুক্রুবার বন্যার্তদের আবেদনে আরও একটি ত্রাণ শিবির খোলা হয়েছে বড় বৈনান অঞ্চলে।
সভাধিপতি জানান,আমন বীজ পর্যাপ্ত পরিমাণেই মজুদ রয়েছে তাঁদের। কৃষি দপ্তর তথ্য দিলেই বীজ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
এদিকে শুক্রবার ডিভিসি জল ছাড়ার আরও পরিমাণ কমিয়েছে। এদিন বিকাল ৪টে পর্যন্ত জল ছাড়া হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ১০০ কিউসেক হারে।