ফোকাস বেঙ্গল ডেস্কঃ দিল্লির কেন্দ্রস্থল লোকনায়ক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। উল্লেখ্য এই লোকনায়ক ভবনে প্রচুর সরকারি অফিস রয়েছে।ঘটনাস্থলে দমকলের ২৬ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।চতুর্থ তলার একটি এয়ারকন্ডিশন মেশিনে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে দমকল কর্মীদের অনুমান। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

