Headlines
Loading...
কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের।

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ  সম্প্রতি আফগানিস্তানে নতুন করে নাশকতা শুরু হয়েছে। আজ  আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ২৪ জনের।পশ্চিম কাবুলে  একটি বাসে চড়ে সরকারি কর্মীরা যাওয়ার সময়  বিস্ফোরক ভর্তি একটি গাড়ি সেই বাসে ধাক্কা মারলে  এই বিস্ফোরণ ঘটে বলে প্রতক্ষদর্শীদের দাবি।সন্দেহের তির তালিবানের দিকে থাকলেও কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায়স্বীকার করেনি।
উল্লেখ্য,ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রাজনৈতিক নেতা মহম্মদ মোহাকিকের বাসভবন।এবং  কাছেই সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের মানুষের বাস। অতীতে বহুবার এই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। আজকের বিস্ফোরণও তারই পুনরাবৃত্তি হতে পারে বলে তদন্তকারীদের অনুমান। 
 রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, এই বছরে আফগানিস্তানে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৫০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে।
ফাইল ছবি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});