Headlines
Loading...
পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্থ চাষিরা পুজোর আগেই সরকারী   ক্ষতিপূরণ পেতে চলেছে

পূর্ব বর্ধমানে ক্ষতিগ্রস্থ চাষিরা পুজোর আগেই সরকারী ক্ষতিপূরণ পেতে চলেছে

ফোকাস বেঙ্গল ডেস্কঃ  চাষিদের জন্য সুখবর। পুজোর আগেই ক্ষতিপূরণ পেতে চলেছে ক্ষতিগ্রস্ত চাষিরা।শুধু বোরো ধানের ক্ষতিগ্রস্থরাই ক্ষতিপূরণ পাবেন এমনটা নয়।ক্ষতিপূরণ দেওয়া হবে সব্জি,ফল,তৈলবীজ ও পাট চাষের ক্ষতিগ্রস্থ চাষিদেরও । ্কালবৈশাখী ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি দুই বর্ধমান জেলার রিভিউ মিটিং-এ এসে রাজ্যের কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু বোরো চাষের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়ে গিয়েছিলেন। সেই মোতাবেক চাষিদের হাতে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন।ক্ষতি পূরণ পাবেন ভাগ চাষিরাও।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ পরেশ চন্দ্র পাল বলেন, "প্রতিটি ব্লকে এস ডি ও দের মাধ্যমে ফর্ম দেওয়া হবে। চাষির উপযুক্ত প্রমান দিএ সেই ফর্ম পূরণ করবেন। "
জেলা পরিষদ সুত্রের খবর, পূর্ব বর্ধমানের ক্ষতি পূরণের টাকা এসে গিয়েছে। যার পরিমাণ ১৫৩ কোটি ৭০ লক্ষ টাকা। ক্ষতিপূরণ দেওয়া হবে শতকে ৫০ টাকা করে। একজন চাষি সর্বাধিক ক্ষতিপুরন পেতে পারেন ২৭ হাজার টাকা, অর্থাৎ বিঘে প্রতি প্রায় ২০০০ টাকা । ক্ষতিগ্রস্থ চাষিরা যাতে ক্ষতি পূরণ পান তার জন্যে জেলাতে একটি করে নজরদারি কমিটি তৈরি করা হয়েছে।
জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন,"শুধু বোরোর ক্ষতিপূরণই নয়, যেকোনো চাষের ক্ষতিতে সরকার চাষিদের পাশে থাকবে।"




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});