Headlines
Loading...
পূর্ব বর্ধমানে বন্যা পরবর্তী অবস্থা সামাল দিতে বৈঠক।

পূর্ব বর্ধমানে বন্যা পরবর্তী অবস্থা সামাল দিতে বৈঠক।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : জেলার বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই প্রশাসন সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে নিয়ে বৈঠকে বসলো। বন্যা পরবর্তী অবস্থা কি ভাবে সামাল দেওয়া যায় তা ঠিক করতেই শনিবার পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের পৌরোহিত্যে একটি বৈঠকের আয়োজন করা হয়।মূলত বন্যার কারণে জলমগ্ন এলাকাগুলির রাস্তাঘাট মেরামতি, মহামারী মোকাবিলা , অতি দ্রুত বন্যা কবলিত এলাকাগুলিতে খাদ্যদ্রব্য যথাযথভাবে পৌঁছে দেওয়া ইত্যাদি বিষয়ের ওপর এদিন আলোচনা হয়। 
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এদিন। তিনি বলেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রায়না,জামালপুর সহ জলমগ্ন এলাকাগুলিতে মেডিকেল টিম পাঠাতে বলা হয়েছে। মহামারী,ডাইরিয়া এর মতো রোগের প্রকোপ যাতে না দেখা দেয় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্লিচিং পাউডার , জলের পাউচ ,সাপে কাটার  ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যেই ৩০ - ৩৫ হাজার জলের পাউচ বিলি করা হয়েছে দুর্গত এলাকাগুলিতে। তিনি বলেন, বিচ্ছিন্ন এলাকাগুলির রাস্তা দ্রুত সারানোর জন্য ব্লক আধিকারিকদের বলা হয়েছে।                                                           ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});