ফোকাস বেঙ্গলডেস্ক,কল্যাণী: বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ ও ছাত্র ভর্তিতে ওবিসি সংরক্ষণ কার্যকরী সহ একাধিক দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ডেপুটেশন দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি দল। শুক্রবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপাচার্যকে স্মারকলিপি প্রদান করে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে মূলত যে দাবি গুলো জানিয়েছি তা হল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগে এস সি, এস টি,ওবিসি এ, ওবিসি বি ১০০ পয়েন্ট রোস্টার মেনে নিয়োগ করতে হবে। ছাত্র ভর্তিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে এস সি, এস টি,ওবিসি এ, ওবিসি বি সংরক্ষণ যথাযথ কার্যকরী করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অবিলম্বে ছাত্রদের চাহিদার প্রতি বিবেচনা করে আরবী, ইসলামীক ইতিহাস, মাস কমিউনিকেশন, উর্দু, সাঁওতালী ও নিউট্রেশন বিষয়গুলি চালু করতে হবে।
কামরুজ্জামান আরো বলেন, দাবিগুলি উপাচার্য দেখেছেন ও বিবেচনা করবেন বলে আশ্বাস ও দিয়েছেন। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন ডেমোক্রেটিক স্টুডেন্ট কনফেডারেশন অফ ইন্ডিয়া এর রাজ্য সম্পাদক আরিয়ান সুলতান,সারা বাংলা সংখ্যালঘু ছাত্র কাউন্সিল এর রাজ্য সম্পাদক নাজমুল আরেফিন সহ অন্যানরা।

