Headlines
Loading...
পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির চত্বর ঢেলে সাজানোর উদ্যোগ প্রশাসনের।

পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির চত্বর ঢেলে সাজানোর উদ্যোগ প্রশাসনের।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির চত্বরে  অনুমোদনহীন ব্যাবসায়ীদের তালিকা তৈরী করার নির্দেশ দিলেন জেলাশাসক। পাশাপাশি মন্দির কমিটির অনুমোদন নিয়ে যারা ব্যবসা করছেন তাদের তালিকাও  তৈরী করার জন্য মন্দির কমিটিকে বলেছেন। মঙ্গলবার সকালে সরজমিনে গোটা মন্দির এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক। মন্দির চত্বরকে সুন্দর করে সাজিয়ে তুলতে সোমবারই বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বৈঠক করেছিলেন সংশ্লিষ্ট পুরসভা ও মন্দিরের ট্রাষ্ট কমিটির সঙ্গে। এদিন জেলাশাসকের সঙ্গে মন্দির পরিদর্শনে উপস্থিত  ছিলেন পুরপতি ডা. স্বরূপ দত্ত,মন্দিরের ট্রাষ্ট কমিটির সদস্যরা। 
জেলাশাসক জানান, মন্দির ও মন্দির সংলগ্ন এলাকার সৌন্দর্য্যায়নের কাজ করছে পূর্ত দপ্তর, পর্যটন দপ্তর এবং বর্ধমান উন্নয়ন পর্ষদ। কিন্তু কিছু জটিলতার জন্য কাজে যে ধরণের গতি থাকা দরকার ছিল তা মাঝে বাধাপ্রাপ্ত হয়। সোমবার সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনার পর এদিন তাঁরা গোটা এলাকা ঘুরে দেখেন। এদিন মন্দিরের ট্রাষ্ট্ কমিটির অনুমোদন নিয়ে যাঁরা ব্যবসা করছেন তাদের তালিকা ছাড়াও  জবরদখল করে বা অনুমোদন ছাড়াই ব্যবসা করছেন তাদের তালিকাও তৈরী করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত ,মন্দিরের একপাশে ২৬টি দোকানঘর তৈরী হয়েছে। সেখানেই প্রথম অনুমোদন প্রাপ্ত ব্যবসাদারদের পুর্নবাসন দেওয়া হবে।জেলাশাসক বলেন, বিডিএ-র তরফে মন্দিরের সামনে আরও একটি মার্কেট কমপ্লেক্স করা হবে। সেখানেও অনুমোদনপ্রাপ্তদের আগে সুযোগ দেওয়া হবে। তারপরেও যদি দোকান থাকে সেখানে অনুমোদনহীনদের সুযোগ দেওয়া হবে। এরপরেও যদি জোর করে ব্যবসা চালিয়ে যান তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলাশাসক জানান, মন্দির চত্বরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য দ্রুততার সঙ্গেই এই কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
                                                                                      
                                                                                                                             ফাইল চিত্র। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});