পল্লব ঘোষ কালনা : টানা বৃষ্টিতে সোমবার রাতে কালনা থানার বেগপুর পঞ্চায়েতের কর্পুরডাঙ্গা গ্রামে বাড়ি ধসে গিয়ে চাপা পরে গুরুতর জখম হলেন তিনজন। তাঁদেরকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতালসূত্রে জানা গিয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কালনার বিভিন্ন এলাকায় মানুষের জনজীবন বিপর্যস্ত। সোমবার রাত ৭.৩০ মিনিট নাগাদ কালনা থানার করপুরডাঙা গ্রামের বাসিন্দা বার্শেদ শেখের মাটির দোতলা বাড়ি ধসে পরে প্রতিবেশী তাজিম শেখের বাড়ির ওপর। সেই সময় বাড়িতে ছিলেন তাজিম শেখের বৃদ্ধা মা বানু বিবি,স্ত্রী কহুৱা বিবি ও দশ বছরের ছেলে আরিফ শেখ। ধসে পড়ে থাকা তিনজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে।

