Headlines
Loading...
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দুটি পৃথক  মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দুটি পৃথক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার খাগড়াবনি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে । মঙ্গলবার সকালে বন্ধ ঘরের মধ্যেই হাত পা বাঁধা অবস্থায়  উদ্ধার হয় মির্জা সোহেল বেগ নামের ওই যুবকের  ঝুলন্ত দেহ। ফলে রহস্যের দানা বেঁধেছে পুলিশ সহ সমগ্র এলাকাবাসীর মধ্যে ।
মৃত মির্জা সোহেল বেগ কাঁথি মহকুমা শাসকের দপ্তরের কর্মী ছিলেন । ঘটনার তদন্তে পুলিশ। 
  অপরদিকে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেল স্টেশন এর কাছে বিদ্যুৎ  এর খুঁটি তে মহিলার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে কাঁথি থানার পুলিশ। মহিলার পরিচয় জানা যায়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});