
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের কালীবাজার এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় ৩ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা নাবালিকার মা জানিয়েছেন, গত শুক্রবার ভোরে একজন মারা যাওয়ায় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্বামী মদ্যপ অবস্থায় ঘুমিয়ে ছিলেন। তিনি বাড়িতে না থাকার সময় তাঁর মেয়েকে স্থানীয় ৩ জন যুবক ঘরে ঢুকে মুখে কাপড় গুঁজে দিয়ে গণধর্ষণ করে। এই ঘটনায় তিনি বর্ধমান মহিলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় তাঁরা যাতে কোনো কেস করতে না পারেন সেজন্য তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্ধমান মহিলা থানার পুলিশ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কেস রুজু করে তদন্ত শুরু করেছে।এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
