Headlines
Loading...
আন্দোলনের মাঝেই মৃত্যু কালনার সেই ছাত্রীর

আন্দোলনের মাঝেই মৃত্যু কালনার সেই ছাত্রীর



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা কালনার সিঙ্গারকোণের বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীটি বৃহস্পতিবার মারা গেলেন। অভিযোগ উঠেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরেই তাঁর সঠিক চিকিৎসা হয়নি। আর তার জেরেই গত প্রায় ১৪দিন ধরে লড়াই শেষে তাঁর মৃত্যু হল। 

.উল্লেখ্য, কালনার সিরিয়াল কিলার কামরুজ্জামান সরকারের বিরুদ্ধে খুনের পাশাপাশি যে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে তার প্রমাণ ছিল এই ছাত্রী। স্বাভাবিকভাবেই তাঁর চিকিৎসার বিষয়ে যে গুরুত্ব দেওয়ার কথা ছিল তা দেওয়া হচ্ছিল না বলে ইতিমধ্যেই জেলা যুব কংগ্রেসের সভা্পতি গৌরব সমাদ্দার অভিযোগ তুলেছিলেন। আর গত ২দিন ধরে জুনিয়র ডাক্তারদের জেরে তার প্রকৃত চিকিৎসা না হওয়ার অভিযোগ উঠেছে। 

যদিও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ওই ছাত্রীটি নিউরো সমস্যায় ভুগছিলেন। কিন্তু বর্ধমান হাসপাতালে নিউরো চিকিৎসা না হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তরিত করার জন্য তার পরিবারকে বলাও হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গোটা বিষয়টি যেহেতু প্রশাসন দেখছে। তাই এব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রশাসনই। কিন্তু তারই মাঝে সিরিয়াল কিলারের বিরুদ্ধে মারাত্মক প্রমাণ বিলুপ্ত হয়ে গেল বলে মনে করছেন অনেকেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});