Headlines
Loading...
বর্ধমানের বাবুরবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার ৭

বর্ধমানের বাবুরবাগে তৃণমূল বিজেপি সংঘর্ষে গ্রেপ্তার ৭


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ মঙ্গলবার বর্ধমান শহরের বাবুরবাগে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের ঘটনায় বর্ধমান সদর থানার পুলিশ গ্রেপ্তার করল ৭জনকে। তাদের মধ্যে ৬জন বিজেপির সমর্থক এবং একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গেছে। ধৃতদের নাম অজয় মজুমদার, হারু কেশ, অমর রাউৎ, গোপাল রাউৎ,বিট্টু রাউৎ, প্রসেনজিৎ পাল ও শেখ বাপি। বর্ধমান শহরের বাবুরবাগ, ময়ূরমহল,বাদশাহী রোড ও বাহির সর্বমঙ্গলা এলাকায় ধৃতদের বাড়ি। মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এই ঘটনায় দুপক্ষই পৃথক পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। 

বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দোকানের পরিবর্তে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। বিষয়টি আদালতে তুলে ধরেন বিজেপির কর্মী-সমর্থকদের আইনজীবীরা। মামলার অন্যধারাগুলি জামিনযোগ্য। কেবলমাত্র বিজেপির কর্মী-সমর্থকদের জেলে আটকে রাখতে পুলিস ধারাটি প্রয়োগ করেছে বলে জানান আইনজীবীরা। সরকারি আইনজীবী অবশ্য জামিনের বিরোধিতা করেন। দু‘পক্ষের সওয়াল শুনে ধৃতদের রবিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম কল্লোল ঘোষ। 

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাবুরবাগে বিজেপি সমর্থকরা পতাকা টাঙানো এবং লাড্ডু বিলি করার সময় অভিযোগ তৃণমূল সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে এলাকায় ফিরে গিয়ে তাঁরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং আগুন লাগানোর চেষ্টা করে। এই ঘটনায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে।গ্রেপ্তার করা হয় ৭জনকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});