
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চতুর্থ দফার ভোট আগামী ২৯ এপ্রিল। আর তার আগে পূর্ব বর্ধমান জেলায় আসরে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। চলছে ভোটের প্রচার। ক্রমশই তুঙ্গে উঠছে প্রচারাভিযান। ৭ দফা ভোট শেষে গণনা হবে ২৩ মে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের গণনা করা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ টেকনোলজিতে।

এই লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য এই ইউআইটি-কেই ডিসিআরসি করা হয়েছে। শনিবার সেই ডিসিআরসির পরিস্থিতি খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী পর্যবেক্ষক সি জে প্যাটেল। তাঁর সঙ্গে এদিন হাজির ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী সহ একাধিক প্রশাসনের আধিকারিকরাও। ডিসিআরসি-র নিরাপত্তা ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখেন আধিকারিকগন।
