
ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসিঃ বুধবার গলসি ২ নং ব্লকে তৃণমূলের কংগ্রেসের হয়ে প্রচারে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রাথী শ্যামল সাঁতরা। এদিন তিনি গলসির বিভিন্ন জায়গায় রোড শো করেন। বিকালে শিড়রাই মোড় থেকে পাত্রহাটী মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন, প্রাথী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, খন্ডঘোষ বিধায়ক নবীন বাগ, ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী প্রমুখ। এরই মাঝে চান্না আদিবাসী পাড়ায় মধ্যাহ্ন ভোজন সারেন প্রার্থী থেকে শুরু করে সমস্ত নেতা নেত্রি সহ কর্মী সমর্থকরা। পদযাত্রা শেষে পাত্রহাটী মোড়ে একটি পথসভাও করা হয়।

