
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলায় মূক ও বধির ভোটারদের ভোট দানে আগ্রহী করে বুথ পর্যন্ত টেনে আনতে অভিনব উদ্যোগ নিল জেলা প্রশাসন। বর্ধমান জেলা পরিষদের সচিব বাসব দত্ত গুপ্তার তত্ত্বাবধানে মূক ও বধির ভোটারদের জন্য তৈরী করা হল স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চের মেট্রো প্রেক্ষাগৃহে এই তথ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক সি জে প্যাটেল, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)অরিন্দম নিয়োগী প্রমুখরা। জেলাশাসক এদিন জানিয়েছেন, এই তথ্যচিত্র জেলার বিভিন্ন জায়গায় প্রদর্শিত করা হবে। মূক ও বধির ভোটারদের জন্য বিশেষভাবে নির্মিত এই তথ্যচিত্রের মাধ্যমে ভাল ফলাফল আশা করেছেন জেলাশাসক।
