
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সোমবার ছিল বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। এরই মাঝে দেশের সব থেকে বড় উৎসব সাধারণ নির্বাচন চলছে দেশ জুড়ে। উতসবের সময় যেমন মানুষ তার নিজের বাড়ি থেকে এলাকাকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার কাজ করে থাকে, ঠিক সেইভাবেই নির্বাচনী উতসবকেও আলপনার রঙ্গে রাঙ্গিয়ে তুললো মেমারি-১ ব্লকের কর্মীরা। কার্যত এদিন এক অন্যরকম নববর্ষ পালন করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই ভোট উৎসবকে সকল মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ বলে প্রশাসন সুত্রে জানানো হয়েছে।

এদিন নির্বাচন কমিশনের বিভিন্ন লোগো যেমন - ই সি আই লোগো, এসভিইইপি লোগো, ই এল সি লোগো, হেল্প লাইন ১৯৫০,সি-ভিজিল সহ জেলার নির্বাচনের ম্যাসকট ভোট্টুকে আলপনার আবিরে ফুটিয়ে তুললেন ব্লকের কর্মীরা। এদিন সকালে ব্লকের বিভিন্ন স্বনিযুক্তি গ্রুপের মেয়েরা লাল পাড়ের সাদা কাপড় পড়ে এসে এই আলপনা দিলেন। মেমারি-১ ব্লকের এই আলপনা দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের বিডিও বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, স্যুইপ নোডাল অফিসার তাপস কুমার ঘোষ সহ অন্যান্যরা।
