Headlines
Loading...
বর্ধমানে একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার

বর্ধমানে একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ  বর্ধমানে একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার। রাজনৈতিক এই সহবস্থানের ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রামে। গ্রামবাসী টুলু গোস্বামী, উদয় সামন্ত, অশোক দে প্রমুখরা জানিয়েছেন, রাজনীতি যার যার নিজের ব্যাপার হলেও এই গ্রামে তা নিয়ে কোনো অশান্তি নেই। বরং সকলেই রাজনৈতিক এই সহবস্থানের ঘটনায় আনন্দে রয়েছেন। কার্যত, গোটা রাজ্য জুড়ে যেখানে তৃণমূল - বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা চরমে উঠেছে সেখানে রীতিমত নজির গড়েছে ভাতারের এই নিত্যানন্দপুর গ্রাম। ভোটের মধ্যে রাজনীতি দ্বন্দ্ব থাকলেও দেওয়াল লিখনে কোনো অশান্তি নেই ভাতারের এই গ্রামে। পাশাপাশি দুটি রাজনৈতিক দলই তাদের লোকসভা ভোটের প্রচারকে সামনে রেখে দেওয়াল লিখন করেছেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});