Headlines
Loading...
প্রদর্শিত হল গ্ল্যামার ফ্যাশন শো ক্রোমা ২০১৯

প্রদর্শিত হল গ্ল্যামার ফ্যাশন শো ক্রোমা ২০১৯


সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বর্তমানে আধুনিক জীবনযাপনে পোশাক পরিচ্ছদের ফ্যাশন ডিজাইন এক অন্য মত্রা বহন করে। শনিবাসরীয় সন্ধ্যায় শহরের স্বভূমি প্রাঙ্গণে আয়োজিত হল জিআইএফ এর বার্ষিক ফ্যাশন শো ও ইন্টিরিয়র এক্সিবিশন প্রদর্শনী। ২০১০ সালে পথ চলা শুরু হয় গ্ল্যামার স্কুল অফ ফ্যাশন অ্যাণ্ড ইণ্টিরিয়রের। ইন্সটিটিউট এর ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনীতে নিজেদের ডিজাইনের পোশাক প্রদর্শিত করেন। ফ্যাশন শো-তে নিজেদের ডিজাইনের সম্ভার নিয়ে অংশ নিয়েছিলেন শ্রেয়শী বর্মন, সুস্মিতা সাহা, সৈকত দাস, মৌমিতা পাল, শাম্মা পারভিন, সুমিতা দেবনাথ সহ অন্যান্য ছাত্রছাত্রীরা।

এদিন ইন্সটিটিউটের ডিরেক্টর এডি সিং বলেন, দু বছরের ডিগ্রী কোর্সে আমরা ছাত্রছাত্রীদের উন্নতমানের প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রতি বছর ক্রোমা নামে এই ফ্যাশন শো এবং ইন্টিরিয়র প্রদর্শনী প্রদর্শিত হয় যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করে থাকে। ছাত্রছাত্রীদের হাতে কলমে উৎকর্ষতা প্রদর্শনের সুযোগ দেবার জন্যই এই বার্ষিক ফ্যাশন শো-এর আয়োজন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});