Headlines
Loading...
ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বিবাদের জেরে আত্মঘাতি দিদি

ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বিবাদের জেরে আত্মঘাতি দিদি

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক ছাত্রী। মৃতের নাম সোনিয়া খাতুন (১৭)। বাড়ি খন্ডঘোষের নতুনগ্রামে। সে খণ্ডঘোষের শশঙ্গা হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল।মৃতের পরিবার সুত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা এগারোটা নাগাদ ভাইয়ের সঙ্গে স্থানীয় একটি মোবাইলের দোকানে ফোন রিচার্জ করতে যায় সোনিয়া। সেখানে ভাইবোনের মধ্যে ঝামেলা হয়। বাড়ি ফিরে এসেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ওড়নার ফাঁসে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});