Headlines
Loading...
২২ ডিসেম্বর থেকে শুরু বর্ধমান পৌর উৎসব, উদ্বোধক চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত

২২ ডিসেম্বর থেকে শুরু বর্ধমান পৌর উৎসব, উদ্বোধক চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জিত


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বর্ধমান পুরসভার উদ্যোগে ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব ২০১৮। বর্ধমান শহরের শাঁখারী পুকুর উৎসব ময়দানে উদ্বোধন হতে চলা এবারের উৎসবের থিম - বর্ধমান জানে, অহিংসার মানে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় হিংসা ছড়ালেও বর্ধমানে তার কখনো কোন আঁচ লাগেনি। তাই বিশ্বের দরবারে অহিংসার প্রতীক নেলসন ম্যান্ডেলার শততম জন্মজয়ন্তী এবং গান্ধীজির ১৫০ তম জন্মজয়ন্তী বর্ষ কে মাথায় রেখে উৎসব কমিটির এবারের এই থিম ভাবনা।

বর্ধমান পৌর উৎসব উদযাপন কমিটির সেক্রেটারী তথা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবছরের উৎসবের বাজেট ৪১ লক্ষ টাকা। ২২ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন চলচিত্র অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায়। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা উৎসবে বর্ধমানের শিল্পীদের পাশাপাশি প্রতিদিনই থাকছেন অতিথিশিল্পীরাও। বর্ধমানের ক্লাসিক্যাল ব্যান্ড 'পরম্পরা'-র পাশাপাশি থাকছে দোহার, দুর্নিবার। আসছেন সংগীতশিল্পী সিধু, অনিন্দ্য,লগ্নজীৎ, মধুরা, দেবজিৎ সাহা, শিলাজিৎ প্রমুখরাও। উৎসব উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত থাকছে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসবে মোট ১৫০ টি স্টল থাকছে। প্রকাশিত হবে 'অহিংসা' বিষয়ে একটি স্মরণিকা।

এদিন পুরসভার সভাঘরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে অমিতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার সচিব জয় রঞ্জন সেন, তাপস মাকড়, প্রাক্তন কাউন্সিলার তথা উৎসব কমিটির উপদেষ্টা খোকন দাস, সুশান্ত পরামানিক, সাহাবুদ্দিন খার,প্রমুখ।

খোকন দাস জানিয়েছেন, বর্তমানে বর্ধমান পুরসভায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসক পুরসভা পরিচালনা করছেন। এই অবস্থায় বর্ধমান পৌর উৎসব এবছর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু পৌর উৎসবের মাথায় জনপ্রতিনিধিরা থাকলেও প্রধান কাজগুলি করে থাকেন পুরসভার কর্মীরাই। তাই এবারের পৌর উৎসব হতে কোনও বাঁধা নেই। যাঁরা প্রত্যেক বছর পৌর উৎসবকে সফল করে থাকেন, তাঁরাই দায়িত্ব নিয়ে এবছরও উৎসব করবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});