
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ বাসের ধাক্কায় মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কাটোয়ার পঞ্চাননতলায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রোহিত মল্লিক(১২)। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে। বাড়ি ঔরঙ্গাবাদে।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন,এদিন সন্ধ্যার সময় গাঁফুলিয়া বাজারের দিকে যাবার সময় পিছন থেকে দাঁইহাট-বর্ধমান রুটের একটি বাস ধাক্কা মারে রোহিতকে।আশঙ্কাজনক অবস্থায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
