Headlines
Loading...
তিন বছর আগে স্কুলছাত্র খুনের ঘটনায় মূল সাক্ষীকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য

তিন বছর আগে স্কুলছাত্র খুনের ঘটনায় মূল সাক্ষীকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য



পিয়ালী দাস, বীরভূমঃ তিন বছর আগে বীরভূমের মহঃবাজার থানার সোঁতশাল গ্রামের স্কুলছাত্র খুনের ঘটনায় মূল সাক্ষীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত রফিক শেখ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মহঃবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য,২০১৫ সালের ১৭মে সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় স্থানীয় কাপাসডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র নয়ন শেখ(১৩)। ঘটনার তিন দিন পর ২০ মে পার্শ্ববর্তী সেকেড্ডা গ্রামের একটি ক্যানলের ধারে শরবনের ভিতর থেকে নয়নের ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধার করে মহম্মদ বাজার থানার পুলিশ। ঘটনায় মহম্মদ বাজার থানায় মৃত নয়নের বাবা আসাতুল্লা শেখ ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন। ওই খুনের ঘটনার পর থেকেই সোঁতশাল গ্রামে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। 

রফিক শেখের দাদা সেলিম শেখ জানান, এই মামলায় যাতে নয়নের পরিবারের কেউ সাক্ষী দিতে না পারে তাই নয়ন শেখকে যারা খুন করেছিল তারাই তাঁর ভাই সহ গোটা পরিবারকে প্রানে মেরে ফেলার চেষ্টা করছে। এই ঘটনায় কুড়ি জনের বিরুদ্ধে মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সোঁতশাল গ্রামের মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের কাছে রফিক শেখের পথ আটকায় একদল দুষ্কৃতি। তারা নয়ন সেখ খুনের মামলায় অভিযুক্তদের নাম তুলে নেওয়ার হুমকি দেয় রফিককে।আর তারপরই রড লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে বলে অভিযোগ। আশঙ্কা জনক অবস্থায় রফিককে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});