Headlines
Loading...
বর্ধমানে সম্পত্তি বুঝে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলেরা

বর্ধমানে সম্পত্তি বুঝে নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল ছেলেরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাংলাদেশ থেকে চলে এসে দুই সন্তানকে নিয়ে ঘর বেঁধেছিলেন বৃদ্ধা শেফালী শীল। কিন্তু বেশিদিন গড়ায়নি। মায়ের কাছ থেকে পাওনাগণ্ডা বুঝে নিয়েই বৃদ্ধা মাকে ছুঁড়ে ফেলে দিতে কসুর করেনি দুই সন্তান। আর তাই সন্তানদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় মা। চোখের জলে প্রশাসনের কাছে সুবিচার চাইছেন। কিন্তু এখনো মেলেনি কোনো সুরাহা।

বর্ধমান শহরের তেজগঞ্জে বাড়ি সত্তরোর্দ্ধ বৃদ্ধা শেফালি শীলের। তার দুই ছেলে সুবল শীল এবং অনিল শীল। দুজনেই প্রতিষ্ঠিত। বৃদ্ধার অভিযোগ, তার দু ছেলেই সমাজে প্রতিষ্ঠিত হলেও মা কে দেখে না। উপরন্তু তার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। সর্বস্ব দিয়েও পরিবারে কারো মন পান নি মা। চেষ্টা করেছেন নানা ভাবে সমঝোতা করে কোনক্রমে টিঁকে থাকার। কোনো লাভ হয় নি। বরং দুই সন্তান মা কে এক কাপড়ে বের করে দিয়েছেন বাড়ি থেকে। সেই থেকে রাস্তাই ঠিকানা তাঁর।কখনো খাবার জোটে তো আবার কখনো জোটে না। সেই থেকে রয়েছেন এক কাপড়ে।

শেষমেশ নিজেকে বাঁচিয়ে রাখার তাগিদে বৃহস্পতিবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন তিনি। অভিযোগ করলেন জেলা পুলিশ সুপারের কাছে। তিনি চান, সসম্মানে তাঁকে ফিরিয়ে দেওয়া হোক তাঁর বাড়িতে। অন্তত, যেকয়েকটা দিন বাঁচবেন ততদিন যেন শান্তিতেই থাকতে পারেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});