Headlines
Loading...
সোস্যাল মিডিয়ায় প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির বিস্ফোরক মন্তব্যে আলোড়ন

সোস্যাল মিডিয়ায় প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির বিস্ফোরক মন্তব্যে আলোড়ন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃগোটা রাজ্য জুড়ে যখন কলেজে ভর্তি নিয়ে তোলাবাজির অভিযোগে বিদ্ধ তৃণমূল ছাত্র পরিষদের নেতা থেকে কলেজ কর্মীরা, সেই সময় অবিভক্ত বর্ধমান জেলার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নুরুল হাসানের সোস্যাল মিডিয়ায় বিস্ফোরক পোষ্ট কে ঘিরে তীব্র চাঞ্চল্য এবং বিতর্ক দেখা দিয়েছে। নুরুল হাসান বর্তমানে বর্ধমান জেলা পরিষদের নির্বাচিত সদস্যও। 

নুরুল হাসান লিখেছেন, ''অনেক আঘাত, অত্যাচার, ভয়ানক অত্যাচার সহ্য করতে করতে (এক সময়তো আমি মরে গেছি ভেবে ফেলে পালিয়ে গিয়েছিলো এসএফআই এর হার্মাদরা)।'' লিখেছেন - '' বর্ধমান জেলার সমস্ত কলেজে ইউনিট করেছিলাম, আস্তে আস্তে সমস্ত কলেজে ছাত্র সংসদ দখল করে ছিলাম। কত সুন্দর তৃণমূল ছাত্র পরিষদ তৈরী করে ছিলাম। নিজেরা টাকা জোগাড় করে ছাত্র ভর্তি করে দিতাম। কখনও জেলার সিনিয়র নেতাদের বলেছি দাদা ঐ ছাত্র বা ছাত্রীটি টাকার অভাবে ভর্তি হতে পারছে না কিছু টাকা জোগাড় করে দাও না ভর্তি করে দিই। তাঁরা দিয়েছে আর আমরা ভর্তি করেছি। কখনও ভাবতেই পারিনি ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে ভর্তি করাবো। আর এখন কিছু অযোগ্য ছাত্র নেতৃত্বের জন্য এই ঘটনা ঘটেছে। যাকে রাজ্যে দায়িত্ব দেওয়া হলো এরাই শুরু করে দিল জেলায় জেলায় কিছু তাবেদার তৈরী করে নেত্রীর আদর্শ জলাঞ্জলি দিয়ে টাকা তোলার কাজ। আগে ট্রেনে বাসে করে ছোটাছুটি করে কলেজে কলেজে দৌড়েছি ।এখন চারচাকা এসি গাড়ি না হলে নাকি নেতা বলে মানায় না। আর এসবের রসদ জোগাড় করতেই খেলা শুরু। এইসব তাবেদারগুলোকে সরিয়ে যোগ্য ছেলেদের দায়িত্ব না দিলে এসব বন্ধ হবে না।" 

নুরুল হাসানের এই বিস্ফোরক পোষ্টকে ঘিরেই গোটা জেলা জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই তাঁর এই পোষ্টের পর একাধিক তৃণমূল নেতা থেকে কর্মীরাও তাঁকে সমর্থন করে পালটা কয়েকশ পোষ্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});