
ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বরঃ বালি বোঝাই লরির সাথে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হল দুটি গাড়িরই চালক। বুধবার বেলা সারে ১২ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মেমারি-মালডাঙ্গা রোডে কুসুমগ্রাম পেট্রোল পাম্পের কাছে। দুর্ঘটনার জেরে দুটি গাড়িরই সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।সংঘর্ষেরে পর বালি বোঝাই লরিটি রাস্তার পাশের নয়নজুলিতে নেমে যায়। ডাম্পারটির সামনের চাকা খুলে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়।

আহত চালকদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম মহম্মদ সেখ, বাড়ি গিরিনগর এবং মুনের মল্লিক বাড়ি মেমারির বাঘাসন গ্রামে।
