পিয়ালী দাস,বীরভূমঃ ভারত সরকারের বোর্ড লাগানো গাড়ি নিয়ে শিশু চুরির অভিযোগে ধরা পড়ল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রজতপুরে।এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পরে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে GOV OF INDIA বোর্ড লাগানো গাড়ি নিয়ে সুখদেব নস্কর নামে এক ব্যাক্তি চকলেটের লোভ দেখিয়ে একটি বাচ্চা মেয়েকে গারিতে তুলে পালিয়ে যাবার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর ওই ব্যাক্তির কথাবাত্রা ঠিক মনে হয়না তাদের। এরপর ওই ব্যাক্তিকে বেধড়ক মারধর করে এলাকাবাসী। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে ওই ব্যাক্তিকে আটক করে নিয়ে যায়। ধৃতের দাবি তার বাড়ি কলকাতা।
ছবি - ইন্টারনেট

