Headlines
Loading...
কাটোয়ায় হকার্সদের পুনবার্সনের কাজ শুরু

কাটোয়ায় হকার্সদের পুনবার্সনের কাজ শুরু


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ কাটোয়ায় হকার্সদের পুনবার্সনের জন্য মহকুমাশাসকের কার্যালয়ের সামনে কাজ শুরু হল। ২৯জন হকারকে নতুন করে দোকান ঘর তৈরি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রবিন্দ্রনাথ চ্যাটার্জি। এর জন্য প্রায় ৩০থেকে ৩৫লক্ষ টাকা ব্যয় হবে। 

রবি বাবু জানিয়েছেন, এর আগে বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছু হকারদের এই ভাবে পুনবার্সনের বাবস্থা করা হয়েছিল। শহরকে পরিস্কার পরিছন্ন করে সাজিয়ে তুলতে অপরিকিল্পিত ভাবে যারা বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে ব্যাবসা চালিয়ে আসছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে সুন্দর ভাবে নতুন করে এই দোকান ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাসিক ভাড়া সহ এককালীন একটা অর্থের বিনিময়ে পুরসভার পক্ষ থেকে সুনির্দিষ্ট জায়গা দেওয়া হচ্ছে এই সব ব্যাবসাদারদের। তিনি জানিয়েছেন, আগামিদিনে শহরের অন্যান্য ওয়ার্ড এলাকাতেও এই প্রক্রিয়া জারি থাকবে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});