Headlines
Loading...
কাটোয়া লেবেল ক্রসিংয়ের রেলগেটে ট্র‍্যাক্টরের ধাক্কা, ব্যাহত রেল পরিষেবা

কাটোয়া লেবেল ক্রসিংয়ের রেলগেটে ট্র‍্যাক্টরের ধাক্কা, ব্যাহত রেল পরিষেবা


ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়াঃ সোমবার সকাল ১০ টা নাগাদ কাটোয়ার কাছারি রোডে লেবেল ক্রসিংয়ের রেলগেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্র‍্যাক্টর ধাক্কা মারলে প্রায় ২ ঘন্টা রেল পরিষেবা ব্যাহত হল। পুলিশ ট্র‍্যাক্টরটিকে আটক করেছে। জানা গেছে, এদিন সকালে ট্র‍্যাক্টরটি ধাক্কা মারায় ডাউন লাইনের ট্রেনের তার ছিঁড়ে যায়। ফলে প্রায় ২ ঘন্টা ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। একইসঙ্গে কাছারি রোডেও প্রায় ঘন্টা চারেক যানজট সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});