ফোকাস বেঙ্গল ডেস্ক,নয়াদিল্লিঃ গত মে মাসের মাঝামাঝি থেকে পেট্রপণ্যের দাম আকাশছোঁয়া বৃদ্ধি পাওয়ার পর ফের কমতে শুরু করেছে। গত ২১ দিনে দিল্লিতে ১টাকা ৫৩ পয়সা দাম কমেছে পেট্রলের৷ ডিজেলের দাম কমেছে ১টাকা ৫২ পয়সা ৷ অর্থনীতিবিদরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম কমায় তার প্রভাব পড়ছে দেশীয় বাজারে৷
বৃহস্পতিবার দেশের শহরগুলিতে ১১ থেকে ১৪ পয়সা দাম কমল পেট্রপণ্যের ৷ রাজধানী দিল্লি ও কলকাতায় ১১ পয়সা, চেন্নাইতে ১২ পয়সা এবং মুম্বইতে ১৪ পয়সা দাম কমেছে ৷ নতুন দাম অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম হল ৭৬.১৬ পয়সা ৷ অপরদিকে ডিজেলের দাম কমে হয়েছে ৬৭.৬৮ পয়সা ৷
অন্যান্য মেট্রো শহরগুলি মুম্বই, চেন্নাই ও কলকাতায় পেট্রলের দাম কমে হয়েছে যথাক্রমে ৮৩.৯২ পয়সা, ৭৯.০৪ পয়সা এবং ৭৮.৮৩ পয়সা ৷ অন্যদিকে মুম্বইতে ডিজেলের দাম কমে হয়েছে ৭১.৯৯ পয়সা, চেন্নাইতে ৭১.৪৪ পয়সা এবং কলকাতায় ৭০.২৩ পয়সা ৷
উল্লেখ্য, ১৪ মে থেকে ২৯ মে পর্যন্ত পেট্রলের দাম লিটারে ৪ টাকা অবধি বৃদ্ধি পায়৷ পাশাপাশি এই ১৫ দিনে ডিজেলের দাম সর্বাধিক বেড়ে হয়েছিল ৩টাকা ৬২ পয়সা ৷