Headlines
Loading...
বর্ধমানে প্রসবের পরের দিনই হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন মা

বর্ধমানে প্রসবের পরের দিনই হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন মা


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রবিবারই সবে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর সোমবার রীতিমতো প্রসব যন্ত্রণাকে উপেক্ষা করে সদ্যজাতকে কোলে নিয়ে হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন বর্ধমানের ৫নং ইছলাবাদের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীনী রিয়া কুণ্ডু(পাল)। 

পেশায় কাঠের রংমিস্ত্রী রিয়ার স্বামী সঞ্জয় পাল জানিয়েছেন, অসম্ভব মনের জোর আর জেদের বশেই সন্তান প্রসবের পরই রিয়া জানিয়ে দেয়,সে পরীক্ষা দেবেই । এই হাসপাতালে বসেই পরীক্ষা দেবে সে। সেইমত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে দেওয়া হয়। সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের বেডে বসেই ইতিহাস পরীক্ষা দেয় রিয়া। 
সঞ্জয় পাল জানিয়েছেন, রিয়া ৩নং ইছলাবাদ হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী। উচ্চমাধ্যমকে তার সিট পড়েছিল বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে। বাংলা, ইংরাজী এবং ভূগোল বিষয়ের পরীক্ষা সে 
গর্ভবতী অবস্থাতেই দিয়েছে। কিন্তু রবিবার দুপুরে হটাৎই  তার প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়।  কিছুক্ষনের মধ্যেই সে একটি কন্যা সন্তানের জন্ম দেন। 
এদিন পরীক্ষা শেষে রিয়া দেবী জানিয়েছেন, ভালই হয়েছে ইতিহাস পরীক্ষা। 
                                                                                                                ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});