
ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ আশঙ্কাই সত্যি হল। পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক গৌতম দাস আনুষ্ঠানিক ভাবে তৃণমূল শিবিরে যোগ দিলেন। আর বিধায়কের এই দলবদলে কংগ্রেসের কপালে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে। সোমবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্র দলীয় পতাকা ও ফুলের তোড়া দিয়ে বিধায়ক গৌতম দাসকে স্বাগত জানান।
এদিন তৃণমূল শিবিরে যোগ দিয়ে বিধায়ক গৌতম দাস জানিয়েছেন,মানুষের হয়ে কাজ করবেন বলেই তিনি ২০১৬’র বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। মানুষ তাঁকে ভোট দিয়ে জয়ীও করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে ভাবে সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি রাজ্যের উন্নয়ন করে চলেছেন তাতে তিনি অভিভূত। বাংলার মানুষের জন্য কাজ করতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের কথা ভাবে এমন আর কোন রাজনৈতিক দল এই রাজ্যে।
তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র এদিন জানিয়েছেন, তৃণমূলে যোদান করতে চেয়ে গৌতম দেব সরাসরি লিখিত দিয়ে আবেদন করেছিলেন।মমতা বন্দোপাধ্যায় তাতে অনুমোদন দেওয়ায় এদিন অনুষ্ঠিক ভাবে বিধায়ক গৌতম দাসের তৃণমূলে বরণ করে নেওয়া হলো।
এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় জানিয়েছেন, বিধায়কের দলবদলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে কংগ্রেসে কোন প্রভাবই পড়বে না।কারণ মানুষ জানে কোন স্বার্থে
গৌতম দাস তৃণমূলে যোগ দিয়েছেন।
