Headlines
Loading...
রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! ফের সুপ্রিম কোর্টে বিজেপি

রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! ফের সুপ্রিম কোর্টে বিজেপি



ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো রাজ্য নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল বিজেপি। প্রার্থীদের পরিস্থিতি বিবেচনা করে মনোনয়নের মেয়াদও বাড়িয়েছিল কমিশন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা খারিজ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে ফের মঙ্গলবার সুপ্রিম কোর্টে গিয়েছে বিজেপি।


পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে কোনও হস্তক্ষেপ নয়। সোমবার জানিয়ে দিয়েছিল  সুপ্রিম কোর্ট। যা কিছু অভিযোগ আছে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে দরবার করা যেতে পারে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট, এমনটাই সূত্রের খবর। সেই মতোই সোমবার দুপুর থেকে কমিশনের কাছে দরবার করে বিরোধী সিপিএম, বিজেপি, কংগ্রেস। রাতে মনোনয়নের মেয়াদ বৃদ্ধি করে কমিশন। আর এরপরই সরকারের তরফে আইন অনুযায়ী পদক্ষেপের কথা বলা হয়। রাতেই কমিশনে ইমেল করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সকালেই সোমবারের আদেশ প্রত্যাহার করে নেয় রাজ্য নির্বাচন কমিশন। 


কমিশনের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার বলেই মনে করছে বঙ্গ বিজেপি। একইসঙ্গে বিজেপির অভিযোগ, রাজনৈতিক চাপেই নির্দেশনামা বদল করা হয়েছে। বিষয়টি নিয়ে মঙ্গলবারেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানানো হয়। মামলার শুনানি হবে বুধবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});