Headlines
Loading...
ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতিতে প্রতিটি স্কুলেই দরকার এডুকেশনাল সাইকোলজিষ্ট - ড. এরিকা

ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতিতে প্রতিটি স্কুলেই দরকার এডুকেশনাল সাইকোলজিষ্ট - ড. এরিকা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান :
শুধু প্রথাগত শিক্ষা নয় ,ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতিতে প্রতিটি স্কুলেই দরকার এডুকেশনাল সাইকোলজিষ্ট। সোমবার বর্ধমানের কাজিরহাটের কলেজ অব এডুকেশনে 'স্টুডেণ্টস কাউন্সেলিং ইন দ্য গ্লোবাল পারস্পেকটিভ' শীর্ষক সেমিনারে যোগ দিয়ে একথা বললেন, স্কুল সাইকোলজিষ্ট ড. এরিকা ই ভোগট। তিনি বলেন, জার্মান বা চীনের মত পৃথিবীর বেশ কয়েকটি দেশই এই সাইকোলজিস্ট নিয়োগে সুফল পেয়েছে। তিনি জানান, এর জেরে ছাত্র-ছাত্রীরা শুধু ধারাবাহিক শিক্ষাক্ষেত্রেই নয় উন্নতি করেছে সমস্ত দিক দিয়েই। জার্মানির গোর্টিং-এর ইণ্টারন্যাশনাল স্কুল সাইকোলজিষ্ট এ্যাসোসিয়েশনের এই সিনিয়র স্কুল সাইকোলজিষ্টের মতে, অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক ও ছাত্রদের মধ্যে সঠিক বোঝাপড়া থাকেনা। সেই কারণেই কাউন্সেলিং দরকার। তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরও কতকগুলি ক্যাটাগরিতে ভাগ করেই শিক্ষাদান করা উচিত। তিনি বলেন ভারতের প্রতিটি স্কুলেই সাইকোলজিস্ট নিয়োগ করা দরকার। তবে এব্যাপারে দেশের সরকারের এগিয়ে আসা প্রয়োজন বলেই মনে করেন ভোগট।  

এদিনের আলোচনা সভার  উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ড. ষোড়শী মোহন দাঁ।উপস্থিত ছিলেন ইণ্ডিয়ান স্কুল সাইকোলজির প্রেসিডেণ্ট প্রফেসর বনবিহারী মুখোপাধ্যায়,বর্ধমানের কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ড. দিলীপ কুমার ঠাকুর,কো-অর্ডিনেটর অধ্যাপক সুজিত চট্টোপাধ্যায় প্রমুখ। 
ষোড়শী মোহন দাঁ বলেন,ভারতবর্ষের গীতা অনুসারে প্রথম কাউন্সেলর ছিলেন কৃষ্ণ। তিনিই প্রথম অর্জুনকে কাউন্সেলিং করেছিলেন। তিনি বলেন, বর্তমানে ব্লু হোয়েল গেম কিংবা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক যেভাবে বেড়েছে তা থেকে মুক্তি পেতে পড়ুয়াদের নিয়মিত কাউন্সেলিং-এর প্রয়োজন। 

অধ্যাপক বনবিহারী মুখোপাধ্যায় এদিন জানান, ১৯৯০ সাল থেকেই ড. এরিকা ভারতবর্ষ সহ
বিভিন্ন দেশে স্কুল শিক্ষায় সাইকোলজির অবদান নিয়ে কাজ করছেন।পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে সাইকোলজিষ্ট  ড.এরিকা ই ভোগট প্রত্যক্ষ করেছেন পৃথিবীর উন্নত দেশগুলিতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীদের কাউন্সেলিং-এর জন্য রয়েছে একজন করে সাইকোলজিষ্ট। আর এর সুফলও তারা পাচ্ছে। তিনি বলেন,সমাজজীবনে বিভিন্ন প্রভাবের জেরে  ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ আটকে যায়। সেগুলিকে দূর করতে সাইকোলজিষ্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনবিহারী জানান,তিনিই তাঁকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকেই তিনি এদিন বর্ধমানে এসেছেন।


                                                                                                              ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});