
ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ যেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হারের বদলা নিল ভারতের ছোটরা। অস্ট্রেলিয়াকে ৮ উইকেট হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল 'মেন ইন ব্লু' ।
শনিবার নিউজিল্যান্ডের বে ওভালে প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান তোলে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে মাত্র দু' উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে বিশ্ব খেতাব জেতে ভারত। জয়সূচক রানটি আসে উইকেটকিপার ব্যাটসম্যান হার্দিক দেশাইয়ের ব্যাট থেকে। ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে সহজেই জয়ের দোর গোরায় পৌঁছে দেন বাঁ-হাতি ওপেনার মনজ্যোত করলা। ১০২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৭ রানে অপরাজিত থাকেন দেশাই। অধিনায়ক পৃথ্বী ২৯ ও শুভমন ৩১ রানে আউট হন। টুর্নামেন্টের সেরা হয়েছেন সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিকারী শুমভন গিল। ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট নেন। সিভম মাভি নিয়েছেন একটি উইকেট।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত।গ্রুপের পরের দু'টি ম্যাচে পাপুয়া নিউ গিনি ও জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে নক-আউটে পৌঁছায় দ্রাবিড়ের ছেলেরা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে এবং সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে পৃথ্বী শা-এর 'ভারত আর্মি '। ছোটদের পারফরম্যান্সে চোখে জল কোচ রাহুল দ্রাবিড়ের।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।নেতা সৌরভ না-পারেলও কোচ রাহুল অজিদের হারিয়ে বিশ্ব জয়ের স্বাদ পেলেন।অস্ট্রেলিয়াকে ৮ উইকেট হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারত।শুধু তাই নয়, টুর্নামেন্টে কোনও ম্যাচ না-হেরে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
বিশ্বের প্রথম দল হিসেবে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল 'মেন ইন ব্লু'।মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের পর অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক পৃথ্বী শ।
শনিবার নিউজিল্যান্ডের বে ওভালে ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে সহজেই জয়ে পৌঁছে দেন বাঁ-হাতি ওপেনার মনজ্যোত করলা। যদিও জয়সূচক রানটি আসে উইকেটকিপার ব্যাটসম্যান হার্দিক দেশাইয়ের ব্যাট থেকে।টুর্নামেন্টের সেরা অবশ্য সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিকারী শুমভন গিল।
প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান তোলে অস্ট্রেলিয়া। পঞ্চাশ ওভার খেলার আগেই ওয়া-পন্টিংদের উত্তরসূরিদের অল-আউট করে দেয় 'মেন ইন ব্লু'। ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট নেন। সিভম মাভির সংগ্রহ এক উইকেট।ভারতের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়া তাদের শেষ ছ'টি উইকেট হারায় মাত্র ৩৩ রানে।
রান তাড়া করতে নেমে মাত্র দু' উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে বিশ্ব খেতাব ভারত। ব্লু-আর্মির হয়ে ফাইনালে শতরান হাঁকালেন ওপেনার মনজ্যোত করলা।১০২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন মনজ্যোত।৪৭ রানে অপরাজিত থাকেন দেশাই।অধিনায়ক পৃথ্বী ২৯ ও শুভমন ৩১ রানে আউট হন।
পৃথ্বী-শুভমন দ্রুত আউট হলেও ঠাণ্ডা মাথায় সেঞ্চুরি করে ভারতকে চ্যাম্পিয়নে স্বাদ দেন মনজ্যোত।টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৪ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল দিল্লি তরুণ তুর্কি।এদিন সেঞ্চুরি করে দেশকে বিশ্বকাপ এনে দিয়ে ম্যাচের সেরা হলেন মনজ্যোত।
ভারতের বিশ্ব চ্যাম্পিয়নের নেপথ্যের নায়ক রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে আগের শেষবার ২০১৬ ফাইনালে হেরেছিল ভারত।কিন্তু এবার চ্যাম্পিয়নের স্বাদ পেলেন দ্রাবিড়।দু' বছর আগে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল 'মেন ইন ব্লু'-র জুনিয়র বিগ্রেড।কিন্তু এবার যেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই বিশ্বকাপে নেমেছিল দ্রাবিড়ের ছেলেরা। প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে পৃথ্বী অ্যান্ড কোং। গ্রুপের পরের দু'টি ম্যাচে পাপুয়া নিউ গিনি ও জিম্বাবোয়ে ১০ উইকেটে হারিয়ে নক-আউটে পৌঁছয় ভারত।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে হারিয়ে সেমিফাইনালে চিরপ্রতিসেদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয় ভারত।পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে ফাইনালে টিকিট জোগাড় করে দ্রাবিড়ের ছেলেরা।আর খেতাবের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তি ঘটায় পৃথ্বী-মনজ্যোতরা।
