Headlines
Loading...
শিক্ষক দিবসে ক্লাস নিলেন মন্ত্রী স্যার স্বপন দেবনাথ।

শিক্ষক দিবসে ক্লাস নিলেন মন্ত্রী স্যার স্বপন দেবনাথ।

পল্লব ঘোষ,কালনা: সকাল থেকেই সাজো সাজো রব ছিল পূর্বস্থলীর বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরে। কারণ খবর ছিল আজ শিক্ষক দিবসের দিনে স্কুলের বিশেষ ক্লাস নিতে আসছেন রাজ্যের মন্ত্রী তথা এই স্কুলের প্রাক্তন ছাত্র স্বপন দেবনাথ। 
ঘড়ির কাঁটায় বেলা সাড়ে এগারোটায় একাদশ শ্রেণিতে ঢুকলেন পাঞ্জাবি আর কোঁচানো ধুতি পরে শিক্ষক স্বপন বাবু। ক্লাস নিলেন রাষ্ট্রবিজ্ঞানের। যদিও বোর্ড ওয়ার্ক করতে গিয়ে ভাঙলো চক্। কিন্তু তাতে কি আর দমানো যায় একদা শিক্ষকতা করা স্বপন স্যারকে। জীবনের প্রথম দিকে তিনি শিক্ষকতা করতেন । বাবাও ছিলেন শিক্ষক।
স্বপন বাবু বলেন, জীবনে প্রথম শিক্ষকতা দিয়েই কর্মজীবন শুরু।জাহান্নগর কুমারনন্দ উচ্চ বিদ্যালয়ে চুয়াত্তর সাল থেকে টানা চার বছর শিক্ষকতা করেছেন ।পরে কালনা কলেজে অধ্যাপনার কাজও করেছেন বেশ কয়েক বছর। তারপর কালনা কোর্টে ওকালতি। 
তাই শিক্ষক মনকে আজকের দিনে আর ঘরে আটকে রাখতে চাননি স্যার স্বপন দেবনাথ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});