Headlines
Loading...
সুলতান আহমেদের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হোক, দিলীপ ঘোষ

সুলতান আহমেদের মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হোক, দিলীপ ঘোষ

ফোকাস বেঙ্গল ডেস্ক,উলুবেড়িয়া:
উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদকে কেন তড়িঘড়ি কবর দেওয়া হল তার প্রকৃত তদন্ত করা হোক। প্রয়োজনে তাঁর মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত করা হোক। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে দলীয় সভায় এসে এমনটাই দাবী জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুর ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। তাঁর মতে, সুলতান আহমেদের মৃত্যুর পর কেন তাঁকে চুপিচুপি কবর দেওয়া হল। কেন তাঁকে যোগ্য মর্যাদা সহকারে সম্মান জানিয়ে মিছিল করা হল না। ঠিক যেমনটা হয়েছিল খড়্গপুরে জ্ঞানসিং সোহন পালের ক্ষেত্রে।
সাংসদের মৃত্যুর পরেই সিবিআইয়ের বিরুদ্ধে আঙুল তোলার ঘটনায় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন দিলীপবাবু। দিলীপবাবু সাফ জানিয়েছেন, সিবিআইয়েরও উচিত এই ঘটনার প্রকৃত তদন্ত করা। প্রয়োজনে বিজেপির তরফেও সিবিআইয়ের কাছে তদন্তের দাবী জানানো হবে।
দিলীপবাবু এদিন বলেছেন, সুলতান আহমেদ সিবিআইয়ের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছিলেন। এরপর আবারও সুলতানবাবু নতুন কিছু জানিয়ে দিতে পারেন ভেবেই হয়তো তাঁর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দিলীপবাবুর অভিযোগ।                                                
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});