ফোকাস বেঙ্গল ডেস্ক,পাঁশকুড়া: গত ১৩ আগস্ট পাঁশকুড়া পুরসভার নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের ৪৫ নম্বর বুথের ইভিএম মেশিন ভেঙ্গে দেওয়ার কারণে আজ বুধবার পুনরায় সকাল ৭ টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহন হলো।
পাঁশকুড়া পুরসভায় মোট ১৮ টি ওয়ার্ড। ১৮ টি ওয়ার্ডের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁশকুড়া পুরসভার ৪ ও ১৫ নম্বর ওয়ার্ড জয়লাভ করে তৃণমূল। গত ১৩ ই আগস্ট ১৬ টি ওয়ার্ডের ভোট হয়। কিন্তু শাসকদল অর্থাৎ তৃণমূলের দুষ্কৃতীদের অত্যাচার আর ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে বিরোধীরা বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ দেখালেও পাঁশকুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ৪৫ নম্বর বুথের ইভিএম মেশিন ভেঙ্গে দেওয়া অভিযোগ ওঠে নির্দল এজেন্টের বিরুদ্ধে। এই ঘটনায় এক নির্দল প্রার্থীর এজেন্টকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তারপর শাসকদলের পক্ষ থেকে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছিল। তাই মঙ্গলবার সকাল ৭ টা থেকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহন শুরু হয়। সকাল সকাল ভোটাররা তাদের ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন।
তৃনমূল প্রার্থী সুকুমার দাস, বাম, কংগ্রেস সমর্থিত নির্দল সেখ সাহাজউদ্দিন ও বিজেপি প্রাথী তাপস পাল। মোট ভোটার ৭৮৫। বৈধ ভোট ৭৭১। মোট ভোট পড়েছে ৬৩৮ টি অর্থাৎ ৮১.২৭ শতাংশ।
বিরোধীদের অভিযোগ, তাদের এজেন্টকে ভোট কেন্দ্রে বসতে দেওয়া হয়নি। বিরোধী কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে।
তবে রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যারা ভোট দিতে চাইছেন আসুন আমারা ভোট দেওয়া ব্যবস্থা করে দিচ্ছি।
রাত পোহালেই ও সকাল হলেই ভোট গণনা পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ও পাশকুড়া পৌরসভার। হলদিয়া পৌরসভার ভোট গননা হবে হলদিয়ার মঞ্জুশ্রীর কাছে হলদিয়া গভর্মেন্ট হাই স্কুলে আর পাশকুড়া পৌরসভার ভোট গননা হবে তমলুক এর জেলাশাসক দপ্তরে।


