Headlines
Loading...
লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু খড়্গপুরে। বিক্ষোভ।

লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু খড়্গপুরে। বিক্ষোভ।

ফোকাস বেঙ্গল ডেস্ক,প: মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার  খড়গ্পুরের আইআইটিতে নির্মীয়মান বহুতল থেকে পড়ে ৩ শ্রমিকের মৃতু  হলো বুধবার। এই ঘটনায় এলকায়  ব্যাপক উত্তেজনা ছড়ায় দুপুরে। জানা গিয়েছে,আজ দুপুরে নির্মীয়মান ৪ তলাতে লিফটে করে ওঠার সময় ৩ জন শ্রমিক লিফটের তার ছিঁড়ে সোজা নিচে পরে যায়।  ঘটনাস্থলেই দুই  শ্রমিকের মৃত্যু হয়। আর এক শ্রমিকে হাসপাতালে নিয়ে গেলে তারও মৃতু  হয়।
তিন  শ্রমিকের মৃত্যুতে অন্য শ্রমিকরাও কাজ বন্ধ করে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখতে থাকে। হাসপাতাল সূত্রে মৃত তিন শ্রমিকের নাম জানা গিয়েছে চিত্ত ঘোষ,অমিতোষ হালদার এবং প্রভাকর মিশ্রা। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});