Headlines
Loading...
ভর্তুকি যুক্ত খাদ্যশস্যের দাম না বাড়ার ঘোষণা কেন্দ্রের।

ভর্তুকি যুক্ত খাদ্যশস্যের দাম না বাড়ার ঘোষণা কেন্দ্রের।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ ২০১৮ - য়  দেশে লোকসভা নির্বাচন। রান্নার গ্যাসে ভর্তুকি উঠে যাবে বলে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্র। রেশনে চাল, চিনি গম বিক্রি বন্ধ করে গ্রাহকদের টাকা দেওয়ার ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই সব খবরের মধ্যে লোকসভায় গরীবের জন্য ভর্তুকি যুক্ত খাদ্যশস্যের দাম না বাড়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান। আগামী ২০১৮ সাল পর্যন্ত এই দাম বাড়ানো হবে না বলে মন্ত্রী ঘোষণা করেছেন। 
বর্তমানে ৮১ কোটি মানুষকে কম দামে চাল, গম দেয় কেন্দ্র। এ বার সেই চাল, গমের দামও বাড়বে? বন্ধ হয়ে যাবে কেন্দ্রীয় প্রকল্প? এমন আশঙ্কাই তৈরী হচ্ছিলো দেশ জুড়ে।  কিন্তু সেই আশঙ্কা দূর করে দিলেন কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তিনি বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রতি তিন বছর অন্তর ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের দাম বাড়ানো যায়। পাসোয়ান জানিয়েছেন, ‘‘এই প্রকল্প ২০১৮ সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’’
যদিও বিরোধী রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্তকে আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে ভোটের রাজনীতি বলেই আখ্যা দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});