Headlines
Loading...
ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দাম এখন আর বাদ্ধতামূলক নয়।

ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দাম এখন আর বাদ্ধতামূলক নয়।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ  ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দাম এখন আর বাদ্ধতামূলক নয়। খাবার খেলে তবেই দাম দিতে হবে। ভারতীয় রেলের এই নতুন নির্দেশিকায় যাত্রীরাই লাভবান হতে চলেছেন। খাবারের সমস্যাও এতে অনেকটা রাশ টানা যাবে বলেওয়াকিবহাল মহলের মত। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতো ‘প্রিমিয়ার’ ট্রেনের টিকিট কাটার সময় খাবারের দাম দেওয়া বাধ্যতামূলক ছিল। এতদিন ওই সমস্ত ট্রেনের টিকিটের সঙ্গেই খাবারের দাম ধরা থাকত। এখন থেকে যাত্রীরা খাবার চাইলে তবেই দাম দেবেন। রেল সূত্রের খবর, এখন থেকে ‘প্রিমিয়ার’ ট্রেনগুলিতে টিকিট কাটার সময় যাত্রীদের কাছে জানতে চাওয়া হবে তাঁরা সফরের সময় খাবার পেতে ইচ্ছুক কি না। যাত্রীরা সায় দিলে তবেই খাবারের জন্য বরাদ্দ টাকার অঙ্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করা হবে। মঙ্গলবার থেকেই গোটা দেশে আগামী ছ’মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে। নতুন ব্যবস্থার ফলে ট্রেনে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা বিভিন্ন বেসরকারি সংস্থার দাপট কমবে বলে মনে করা হচ্ছে। এতদিন রাজধানী এবং দুরন্ত সহ পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলের ছ’টি ট্রেনে টিকিটের সঙ্গে খাবারের মূল্য ধরা থাকত।
ট্রেনের খাবারের মান নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ এসেছে। বেশ কিছু গুরুতর অভিযোগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থার চুক্তিও বাতিল করা হয়েছে। এমনকী, ক্রমাগত অভিযোগ আসতে থাকায় ট্রেনে খাবার সরবরাহের দায়িত্ব বেসরকারি সংস্থার হাত থেকে পুরোপুরি নিজেদের হাতে ফিরিয়ে নেয় আইআরসিটিসি।
রেল সূত্রের খবর, যাঁরা খাবারের দাম না দিয়ে টিকিট কাটবেন তাঁদের জন্য ট্রেনে ই-কেটারিংয়ের মাধ্যমে খাবার কেনার ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে থাকবে বিমানের মতো ‘রেডি টু ইট মিলে’র ব্যবস্থাও।
আইআরসিটিসি’র জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, ‘‘রেল বাজেটেই এই ব্যবস্থার প্রস্তাব ছিল। নতুন ব্যবস্থায় প্রতিযোগিতা বাড়বে। ফলে বাড়বে দক্ষতা। পাশাপাশি, যাত্রীরাও একই খাবারের একঘেয়েমি থেকে মুক্তি পাবেন।’’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});