Headlines
Loading...
কাল থেকে শুরু ঝুলন। কচিকাঁচাদের উৎপাতে মনে পড়বে ফেলে আসা দিনগুলো।

কাল থেকে শুরু ঝুলন। কচিকাঁচাদের উৎপাতে মনে পড়বে ফেলে আসা দিনগুলো।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : ঝুলন দেখে যান ,পয়সা দিয়ে যান। পাড়ায় পাড়ায় সাইকেল কিংবা গাড়ি আটকে কচিকাঁচাদের সহাস্য উৎপাত শুরু হলো বলে। আমরা যারা বড়ো হয়েছি তারাও এই দিনগুলো পার করে এসেছি। এ যেন এক অন্য মজা। পথ চলতি মানুষকে থামিয়ে , তাঁদের নানা রকম কাকুতি মিনতি শোনার জন্য কচিকাঁচাদের সঙ্গে মা ,বোনেরাও উঠে পরে লাগে। এমনকি উৎসাহও দেয়। এই পয়সা চাওয়ার মধ্যে যদিও কোনো জুলুম থাকে না। এটা ওদের আবদার। আমরা সবাই এই আবদার করে এসেছি। তাই ফেলে আসা দিনগুলোকে আবার এই কচিকাঁচাদের উৎপাতে মনে পরে যায় অনেকের। ৭ দিন ধরে সকাল থেকে রাত ঝুলন সাজিয়ে পাহারা দিয়ে বসে থাকা। দাদু,জেঠু,কাকুদের কাছ থেকে পয়সা আদায় করা। জমা হওয়া পয়সায় তারপর পূর্ণিমার দিন সবাইকে মায়ের হাতে তৈরী লুচি মিষ্টি খাওয়ানো। কচিকাঁচাদের এই কদিন নাওয়া খাওয়ার সময় থাকে না। তবে ঝুলন নিয়ে আগে যেমন আবেগ ছিল, উদ্যোগ ছিল আজকাল আর তেমন চোখে পরে না। সবাই যেন কত ব্যাস্ত। ঘরের , পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেওয়ার যেন কেউ নেই। তবু তারা মাতে। আপনমনে। এ যেন শৈশব যাতে চুরি না হয় তার লড়াই। ঝুলনে ঝুলেই তো আমরাও বড় হয়েছি। 
আগামী সোমবার পূর্ণিমা। সেদিন আবার রাখিবন্ধন উৎসব। তাই বাজারের আনাচকানাচে বিক্রি হচ্ছে রাখি। নানা রঙের ,নানা রকমের। এরই মাঝে চোখ টানলো রাখিতেও মোদী -মমতা। এবারের নাকি স্পেশাল কালেকশন। কে কাকে মোদী রাখি আর মমতা রাখি পরাবে সেটা অবশ্য এখনই ঠাওর করা যাচ্ছে না। তবে বিক্রেতাদের বক্তব্য বিক্রি ভালোই।                                  ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});