ফোকাস বেঙ্গল ডেস্কঃ পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে আজ ভারতীয় জনতা পার্টির দীঘা- শংকরপুর লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো। সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, নারদা সারদায় যে সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীরা জড়িত আছেন তাঁদের সকলকে জেলে যেতে হবে। সন্ত্রাস করে আর পুলিশ কে দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে বিজেপিকে রোখা যাবে না। দার্জিলিং নিয়েও রাজ্য সরকার কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। আজ এই সম্মেলনে প্রায় ২০০জন তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
আজ এই কর্মী সম্মেলনে পূর্ব মেদিনীপুর জেলা কমিটি কে ভেঙে দুটি কমিটি গঠন করা হলো। তমলুক ও হলদিয়া মহকুমা নিয়ে একটি। এবং কাঁথি ও এগরা মহকুমা মিলিয়ে আরেকটি নতুন কমিটি গঠন করা হয়। কাঁথি এগরা মহকুমার সভাপতি হলেন সোমনাথ রায়।

