ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম মেদিনীপুর : আগামী ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে মেদিনীপুর কলিজিয়েট ময়দানে। সেই সভাকে সফল করার ডাক দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কর্মীসভা অনুষ্ঠিত হল জেলা পরিষদ সভাকক্ষে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি , মন্ত্রী সৌমেন মহাপাত্র, মানস ভূঞ্যা, মৃগেন মাইতি, অজিত মাইতি সহ সমস্ত জেলা, ব্লক, শহর , অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।

