এছাড়াও এদিন শহরের বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের মিষ্টিমুখ করিয়ে সৌভাতৃত্বের বার্তা দেওয়া হয়েছে। ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ রহমানের উদ্যোগে এদিন বর্ধমান আলমগঞ্জের পৌর স্বাস্থকেন্দ্রে প্রসূতিদের ফল বিতরণ করা হয়। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা ট্রাফিক পুলিশ পথ চলতি মানুষদের হাতে চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও যথাযথ মর্যাদায় আজকের দিনটি পালন করা হয়েছে। বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক ড.রবিরঞ্জন চট্টোপাধ্যায় এদিন তাঁর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন দলের নেতানেত্রী বৃন্দ। পাশাপাশি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আজকের দিনটি মর্যাদার সহিত পালন করা হয়। বামফ্রন্টের বর্ধমান শহর কমিটির পক্ষ থেকে সকালে কার্জন গেটে মানব বন্ধনের আয়োজন করা হয়। ছবি - সুরজ প্রসাদ